‎বাকৃবি ও রুয়েটে জাতীয় হ্যাকাথনের অ্যাক্টিভেশন

২৫ জানুয়ারি, ২০২০ ২০:২২  
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (‎বাকৃবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হলো জাতীয় হ্যাকাথনের (ন্যাশনাল হ্যাকাথন অন ফ্রন্টিয়ার টেকনোলজিস) বিশ্ববিদ্যালয় পর্যায়ের অ্যাক্টিভেশন অনুষ্ঠান। শনিবার (২৫ জানুয়ারি) ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাক্টিভেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: জসিমউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় BAURES এর পরিচালক প্রফেসর ড. মো: আবু হাদি নুর আলী খান, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ক্রপ বোটানির প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন (সিন্ডিকেট মেম্বার-JKKNIU), কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (JKKNIU) প্রধান প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, কম্পিউটার সাইন্স অ্যান্ড ম্যাথ বিভাগের প্রধান মোহাম্মদ মুসতাগিজ বিল্লাহ্ এবং আডিয়া প্রকল্পের উপ-পরিচালক কাজী হোসনে আরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো: নুরুল হক। অপরদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অ্যাক্টিভেশন অনুষ্ঠানে যোগ দেন রাজশাহী বিভাগের প্রায় ৪ শতাধিক অংশগ্রহণকারী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবি ভিসি প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো: সেলিম হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. বশির আহমেদ। উক্ত অনুষ্ঠানে হ্যাকাথনের কি-নোট উপস্থাপন করেন আডিয়া প্রকল্পের পরামর্শক এ বি এম মনিরুল ইসলাম।